মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ জন মাদকসেবীকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজার পৌরসভার সুগন্ধা পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ অভিযানে অংশ নেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী “ মানবাধিকার খবর “ কে দেওয়া তথ্য অনুযায়ী, পর্যটন নগরী কক্সবাজারের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা সুগন্ধা পয়েন্টে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে ১৩ জনকে আটক করা হয়। পরে কক্সবাজার সদর উপজেলা ভূমি প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পরিচালিত মোবাইল কোর্টে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আদালত আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। সাজা শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়।
আটক ও সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—
১. মো. আলী
২. ফয়সাল
৩. আবু বক্কর
৪. শাহীন
৫. নুর মোহাম্মদ
৬. জিহাদ
৭. সাইফুল
৮. মাসুদ
৯. বেলাল
১০. রাকিব হোসেন
১১. ইব্রাহিম খলিল
১২. শামীম
১৩. রাজীব।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার পাশাপাশি পর্যটন এলাকার পরিবেশ ও জননিরাপত্তা বজায় রাখতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উল্লেখ্য, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদানের বিষয়টি কক্সবাজার সদর মডেল থানার ১৩ অক্টোবর ২০২৬ তারিখের ইনসিডেন্ট রিপোর্টে উল্লেখ করা হয়েছে।