মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬: কক্সবাজারে ক্যাম্প প্রশিক্ষণ, প্যারেড ও সাক্ষাৎকার অনুষ্ঠিত
  Date : 06-10-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা। 

কক্সবাজার জেলায় পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর অংশ হিসেবে ক্যাম্প প্রশিক্ষণ, প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৫ অক্টোবর ২০২৬ খ্রি.) কক্সবাজার জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে দিনব্যাপী এ পরীক্ষার বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। পদোন্নতি প্রত্যাশী পুলিশ সদস্যদের দক্ষতা, শৃঙ্খলা, পেশাগত জ্ঞান ও দায়িত্ব পালনের সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে এসব পরীক্ষা নেওয়া হয়।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষার আওতায় কনস্টেবল/নায়েক হতে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র), কনস্টেবল হতে এটিএসআই এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির জন্য যোগ্য প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন।

কক্সবাজার জেলায় অনুষ্ঠিতব্য পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এএনএম সাজেদুর রহমান, পিপিএম (সেবা)।

পরীক্ষার অংশ হিসেবে পুলিশ সুপার মহোদয় পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বিধি মোতাবেক পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ, প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষা গ্রহণ করেন। এ সময় পরীক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, প্যারেডের শৃঙ্খলা, পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান ও উপস্থাপনার সক্ষমতা মূল্যায়ন করা হয়।

পুলিশ বিভাগে দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী তৈরির পাশাপাশি পদোন্নতির ক্ষেত্রে মেধা, যোগ্যতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের অংশ হিসেবে এ ধরনের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা সার্বিকভাবে দায়িত্ব পালন করেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 4
  
  সর্বশেষ
আন্তঃউপজেলা বদলি প্রক্রিয়ায় ৮ শিক্ষকের বদলি, শিক্ষক শূন্য প্রাথমিক বিদ্যালয়
পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬: কক্সবাজারে ক্যাম্প প্রশিক্ষণ, প্যারেড ও সাক্ষাৎকার অনুষ্ঠিত
কক্সবাজারে সদর মডেল থানার বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮
উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308