মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত
  Date : 06-10-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা। 

কক্সবাজারের উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উখিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। সভা পরিচালনা করেন সংস্থার সদস্য সচিব সাদমান জামী চৌধুরী। এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উখিয়া উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে উপজেলার বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার কার্যক্রম পরিচালনা, ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ এবং ধারাবাহিকভাবে বিভিন্ন ক্রীড়া কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত সদস্যরা।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভাকে ঘিরে উপস্থিত সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা সম্মিলিতভাবে কাজ করে উখিয়ার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তারা বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী করতে নিয়মিত ক্রীড়া আয়োজনের পাশাপাশি স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ সুযোগ ও সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে উপজেলা ক্রীড়া সংস্থা ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।



সংবাদটি পড়া হয়েছে মোট : 3
  
  সর্বশেষ
আন্তঃউপজেলা বদলি প্রক্রিয়ায় ৮ শিক্ষকের বদলি, শিক্ষক শূন্য প্রাথমিক বিদ্যালয়
পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬: কক্সবাজারে ক্যাম্প প্রশিক্ষণ, প্যারেড ও সাক্ষাৎকার অনুষ্ঠিত
কক্সবাজারে সদর মডেল থানার বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮
উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308