মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজার-৩ আসনের দুই বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জননন্দিত জননেতা মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামানের ২৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক ভাবগাম্ভীর্যপূর্ণ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মরহুম জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামানের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন উপস্থিত আমন্ত্রিত অতিথি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে মরহুম খালেকুজ্জামান আজীবন নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। তাঁর রেখে যাওয়া আদর্শ ও অবদান কক্সবাজারবাসী সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
স্মরণ সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠান ও দোয়া মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।