মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজার মেরিন ড্রাইভে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান: নথিপত্রহীন একাধিক যানবাহন জব্দ
  Date : 29-09-2026

​মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  কক্সবাজার জেলায় আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ মেরিন ড্রাইভ সড়কে বিশেষ তল্লাশি ও অভিযান জোরদার করেছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

​অভিযানকালে বৈধ কাগজপত্র ও নিবন্ধন (রেজিস্ট্রেশন) না থাকায় বেশ কয়েকটি জিপ, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরণের যানবাহন আটক ও জব্দ করা হয়েছে। ট্রাফিক আইন অমান্যকারী ও নিবন্ধনহীন যানবাহনের বিরুদ্ধে এই কঠোর অবস্থান গ্রহণ করেছে ট্রাফিক পুলিশ।

​পুলিশ কর্মকর্তা জানান, কক্সবাজারে আসা দেশি-বিদেশি পর্যটকদের অবাধ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। এছাড়া মেরিন ড্রাইভের মতো গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের অনিয়ন্ত্রিত গতিসীমা রোধ এবং সার্বিক ট্রাফিক আইন বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

​নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সকল চালক ও মালিকদের সঠিক কাগজপত্র সাথে রাখা এবং সড়ক পরিবহন ও ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ট্রাফিক বিভাগ।



সংবাদটি পড়া হয়েছে মোট : 7
  
  সর্বশেষ
বেস্ট প্রোডাক্ট অব দ্য ইয়ার’ লিলি বডিওয়াশ, জমকালো আয়োজনে উদযাপন
কক্সবাজারে মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামানের ২৫তম শাহাদাত বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
তীব্র যানজটে নাস্তানাবুদ কক্সবাজার শহরবাসী
কক্সবাজারের দুর্ধর্ষ ডাকাত `নইব্বা ডাকাত` গ্রেপ্তার: ৩০টি মামলার আসামি পুলিশের হেফাজতে

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308