মােঃ জানে আলম সাকী, ঢাকা:- পর্যটন নগরী কক্সবাজারে তীব্র যানজট দেখা দিয়েছে, যা সাধারণ মানুষের দুর্ভোগকে চরমে পৌঁছে দিয়েছে। শহরের প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে ইজিবাইক (টমটম), সিএনজি ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি তৈরি হতে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল, নির্দিষ্ট পার্কিং ব্যবস্থার অভাব এবং সড়কে অতিরিক্ত গাড়ির চাপের কারণে প্রতিদিন এমন যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ব্যস্ততম সময়গুলোতে সাধারণ পথচারী ও যাত্রীদের দীর্ঘক্ষণ সড়কে আটকে থাকতে হচ্ছে, যা কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভুক্তভোগী শহরবাসীরা যানজট নিরসনে দ্রুত ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং অবৈধ ও অনিয়ন্ত্রিত যানবাহন নিয়ন্ত্রণের জন্য স্থানীয় প্রশাসন ও ট্রাফিক পুলিশের জরুরি পদক্ষেপ দাবি করেছেন।