মােঃ জানে আলম সাকী, ঢাকা:- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) এবং ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (ICRC)-এর যৌথ উদ্যোগে উখিয়া ও টেকনাফের মোট ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে ১০ দিনব্যাপী "Community Engagement On Restoring Family Links (RFL) Services" প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে।
কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক এবং কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরীকে অবহিতকরণের মাধ্যমে এই কর্মসূচির কার্যক্রম শুরু হয়।
কর্মসূচির মূল উদ্দেশ্য:
যুদ্ধ বা সংঘাত, অভিবাসন এবং প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট বিভিন্ন দূর্যোগের কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া সদস্যদের দুঃখ-চিন্তা লাঘব করা এবং প্রান্তিক পর্যায়ে পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন (RFL) সেবাকে পৌঁছানোই ছিল এই ১০ দিনব্যাপী কার্যক্রমের মূল লক্ষ্য।
কার্যক্রম ও অংশগ্রহণ:
উক্ত কর্মসূচিতে উখিয়া ও টেকনাফের প্রতিটি রোহিঙ্গা ক্যাম্পের সম্মানিত ক্যাম্প ইন-চার্জ (CiC) মহোদয়গণের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।
প্রতিটি সেশনে স্থানীয় বিভিন্ন সংস্থার প্রতিনিধি, মানবিক কর্মী, ক্যাম্পে বসবাসরত ইমাম, মাঝি ও শিক্ষকসহ প্রায় ৩০ জন গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়।
পরিচালনা ও সার্বিক সহায়তা:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ICRC-এর জাতীয় সদর দফতরের কর্মকর্তাবৃন্দ, কক্সবাজার ইউনিটের ইউনিট লেভেল অফিসার (ULO), কক্সবাজার আরএফএল (RFL) টিমের কর্মকর্তা এবং কক্সবাজার ইউনিটের যুব স্বেচ্ছাসেবকদের যৌথ পরিচালনায় ও সহায়তায় উক্ত প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে।