আদালত প্রতিবেদকঃ- সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনার মামলায় আবারো ৪ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাহউদ্দিন চার দিনের রিমান্ড শেষে গাজী নজরুলকে আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ডের আবেদন করে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন উভয় পক্ষের শুনানি শেষে চার দিনের রিমান্ড মন্জুর করেন।রিমান্ড আবেদন বলা হয়, নজরুল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সে অনেক প্রশ্ন কৌশলে এড়িয়ে গেছেন এবং ভিকটিম মরিয়ম আত্মহত্যার সময় আসামিগন পাশের রুমে অবস্থান করেছিল তার উত্তর জানার জন্য রিমান্ডের প্রায়োজন।গতকাল একই মামলায় গাজী নজরুলের মামা শশুর ওবায়দুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।গত বুধবার এসআরবি মিরপুর এলাকা থেকে ওবায়দুরকে গ্রেপ্তার করে ডিবির কাছে হস্তান্তর করে।সোমবার একটি আদালত ইসলাম গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার স্ত্রী মাকছুদা ইসলামের একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। মঙ্গলবার একদিনের রিমান্ড শেষে মাকসুদার জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠান আদালত।গত ২০ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় সংসদ ভবনের উল্টোদিকের ন্যাম ভবনের ২০৩ নং ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ।রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে এ মামলাটি করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।গত ২০ জুলাই রাতে ঢাকার মগবাজারের একটি হোটেলে মরিয়মের সঙ্গে এমপি নজরুলের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে। পরে সংসদ সদস্য নজরুল ইসলাম ফেইসবুকে পোস্টে ওই তরুণীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।