শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
অবৈধ পাটা জালে আটকে যাচ্ছে বিশখালীর খাল, মোড়েলগঞ্জে তীব্র জনদুর্ভোগ
  Date : 03-09-2026

এস,এম রিয়াজুল ইসলাম:-মোড়েলগঞ্জ (বাগেরহাট)—বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৪ নম্বর দৈবজ্ঞহাটি ইউনিয়নের মুন্সির হাট সংলগ্ন বিশখালীর খালটি অবৈধ জালের ফাঁদে পড়ে অস্তিত্ব সংকটে ভুগছে। খালে অবাধে অবৈধ পাটা জাল ও চাই-ভোটা বসিয়ে মাছ শিকারের ফলে পানি প্রবাহের স্বাভাবিক গতি পথ রুদ্ধ হয়ে পড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খালের ভেতরে খুঁটি ও জাল পুঁতে রাখার কারণে উজান থেকে ভেসে আসা কচুরিপানা ও বিভিন্ন বর্জ্য আটকে যাচ্ছে। এতে খালের পানি চলাচল পুরোপুরি ব্যাহত হচ্ছে এবং খালের তলদেশে পলি জমে পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ছে। ফলে পুরো এলাকায় তীব্র জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। খালের সেচ ব্যবস্থা ও পানি নিষ্কাশন বন্ধ হয়ে পড়ায় নির্ধারিত সময়ে জমিতে সেচ দেওয়া কিংবা অতিরিক্ত পানি বের করা সম্ভব হচ্ছে না। ফলে ফসল রক্ষায় রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের।

প্রভাবশালীদের দেওয়া এসব অবৈধ বাধা অপসারণের দাবি জানিয়ে স্থানীয় এক বাসিন্দা গণমাধ্যমকে বলেন, "অবৈধ পাটা জালের কারণে পুরো খালটি এখন কচুরিপানার স্তূপে পরিণত হয়েছে। আমরা চাষাবাদ নিয়ে চরম অনিশ্চয়তায় আছি। দ্রুত খালটি পরিষ্কার না করলে আমাদের মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।"

এ বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে স্থানীয়রা অতি দ্রুত খালের ভেতরের সব অবৈধ বাধা উচ্ছেদ করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 47
  
  সর্বশেষ
মাদক ও মোবাইল জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ মহেশপুরের নবাগত ওসির
শাড়িকাণ্ডঃঅভিনেত্রী তিশার বিরুদ্ধে নারাজী শুনানি ২০ অক্টেবর
কুমিল্লায় সাংবাদিক শুভ্রকে অপহরণের হুমকির অভিযোগ, প্রশাসনের দ্বারে ভুক্তভোগী
অবৈধ পাটা জালে আটকে যাচ্ছে বিশখালীর খাল, মোড়েলগঞ্জে তীব্র জনদুর্ভোগ

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308