মােঃ জানে আলম সাকী,ঢাকা:- কক্সবাজার সদর মডেল থানার আওতাধীন পৌরসভার কলাতলী এলাকার ওসান প্যারাডাইস হোটেলের পার্কিং থেকে ৩টি অবৈধ রেসিং কার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এই অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
২৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকা থেকে বিকেল ১৬:০০ ঘটিকা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ওসান প্যারাডাইস হোটেলের পার্কিংয়ে ৩টি অবৈধ রেসিং কার রাখা রয়েছে। পরবর্তীতে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ বিষয়টি কক্সবাজার সদর মডেল থানাকে জানিয়ে পুলিশি সহায়তা কামনা করে।
এর প্রেক্ষিতে প্রথমে মোবাইল-২ ডিউটি রত এসআই মো. জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় ফোর্স এবং পরবর্তীতে বিশেষ ১৮ ডিউটি রত এসআই সাগর দে ও অন্যান্য অফিসার-ফোর্স দ্রুত উক্ত হোটেলে উপস্থিত হন। পুলিশ ও শুল্ক গোয়েন্দার যৌথ প্রচেষ্টায় বিকেল আনুমানিক ১৬:০০ ঘটিকার দিকে পার্কিং থেকে গাড়ি ৩টি জব্দ করা হয় এবং শুল্ক গোয়েন্দা দল গাড়িগুলো তাদের নিজস্ব কার্যালয়ে নিয়ে যায়।