শনিবার, আগস্ট ২৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
মহেশপুরে তোফাজ্জেলের বিরূদ্ধে জোরপূর্বক অন্যের জমি দখলের অভিযোগ
  Date : 28-08-2026

‎মো: ওবাইদুল হক,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:-  ‎ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামে জমি কিনেও দখল বুঝে না পাওয়ার অভিযোগ উঠেছে তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে। ক্রয়কৃত জমির সীমানার মধ্যে থাকা একটি অব্যবহৃত পাকা দোকানঘর সরিয়ে নিতে বারবার অনুরোধ করা হলেও তাতে সাড়া দিচ্ছেন না তিনি। ফলে নিজের জমিতে বসতঘর নির্মাণ করতে পারছেন না জমির মালিক মো. মনিরুজ্জামান।‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, বাথানগাছি গ্রামের মো. আব্দুল মোতালেবের ছেলে মো. মনিরুজ্জামান ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি ১২৪ নম্বর বামনগাছি মৌজার এসএ ৫০ ও আরএস ৫৫৩ খতিয়ানের ৩৩৯ নম্বর দাগের ৭ শতক জমি ক্রয় করেন।‎
‎জমি কেনার পর মাপজোক করে দেখা যায়, পাশের ৩৩৮ নম্বর দাগের জমির মালিক তোফাজ্জেল হোসেনের একটি অব্যবহৃত পাকা দোকানঘর মনিরুজ্জামানের ক্রয়কৃত জমির সীমানার মধ্যে রয়েছে। এরপর দোকানঘরটি সরিয়ে নেওয়ার জন্য তোফাজ্জেলকে একাধিকবার অনুরোধ করেন মনিরুজ্জামান। তবে অভিযোগ রয়েছে, তিনি দোকানঘরটি সরিয়ে না নিয়ে বিষয়টি নিয়ে নানা টালবাহানা করছেন।‎
‎মনিরুজ্জামান বলেন, জমি কেনার পর মাপজোক করে নিশ্চিত হয়েছি যে দোকানঘরটি আমার কেনা জমির মধ্যে পড়েছে। বিষয়টি জানিয়ে ঘরটি সরিয়ে নিতে একাধিকবার অনুরোধ করেছি। কিন্তু তিনি ঘরটি ব্যবহারও করছেন না, আবার সরিয়েও নিচ্ছেন না। এতে আমি আমার জমিতে বসতঘর নির্মাণ করতে পারছি না।‎
‎তিনি আরও জানান, প্রায় পাঁচ মাস আগে স্থানীয় ইউপি সদস্য মো. হুমায়ুন কবীর ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে শালিস বৈঠক হয়। সেখানে তোফাজ্জেল হোসেন দোকানঘরটি দ্রুত সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু এরপরও দীর্ঘ সময় পার হলেও ঘরটি সরানো হয়নি।‎
‎স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি সমাধানের চেষ্টা করেও কোনো ফল না পাওয়ায় অবশেষে আইনি প্রতিকার ও সুবিচারের আশায় মহেশপুর থানায় লিখিত অভিযোগ করেছেন মনিরুজ্জামান।‎
‎এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‎
‎তবে অভিযোগের বিষয়ে তোফাজ্জেল হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 32
  
  সর্বশেষ
রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন
ঢাকার ৪১৬ বছর পূর্তি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা
মেট্রোরেলে এমআরটি পুলিশ সংকট, স্টেশনের ৮ আর্চওয়ের ৪টিই বিকল
কামরাঙ্গীরচর লোহার বীজ চলাচলের জন্য উন্মুক্ত করল ডিএসসিসি

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308