খোকন মাহমুদ:- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণার অভিযোগে পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রিফাত জাহানকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১৭ আগস্ট) তাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ পৌর শহরের কালীবাড়ি রোড এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ ওঠে রিফাত জাহানের বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে।পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সোমবার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।এদিকে স্থানীয় পর্যায়ে রিফাত জাহানের গ্রেফতারের বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বা তার পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।