বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
সাতক্ষীরা ঝাউডাঙ্গায় মাদক মামলার আসামি ডন খালেক আটক
  Date : 16-07-2026

মোঃ রফিকুল ইসলাম,সাতক্ষীরা:-  সাতক্ষীরা জেলার   ঝাউডাঙ্গার মোহনপুর গ্রাম থেকে একাধিক মাদক মামলার আসামি আব্দুল খালেক ওরফে ডন খালেক আটক হয়েছেন।গত বুধবার (১৫ জুলাই) সকালে সাতক্ষীরা সদর থানা পুলিশ তাকে আটক করে। এ সময় পুলিশ তার বাড়িতে এলাকাবাসীদের সহযোগিতায় তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, ৫০ পিস ইয়াবা, কয়েক বোতল নেশার ওষুধ সহ তার সাথে ইয়াবা ব্যবসায়ী এক নারীকে আটক করেছেন।এর আগে সকালে স্থানীয় লোকজন মোহনপুর গ্রামের ডন খালেক এর বাড়িতে অচেনা এক নারীকে ঢুকতে দেখে। এ সময় তারা ঐ নারীকে ডন খালেকের ঘরে দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে গ্রামের মাদক নির্মূল কমিটিকে খবর দেয়। মাদক নির্মূল কমিটি এসে তাদেরকে ঘর থেকে বের করে জিজ্ঞাসাবাদ করে। পরে সদর থানা পুলিশ এসে তার ঘর তল্লাশি করে অস্ত্র, মাদকদ্রব্য সহ আটককৃত ওই নারীকে থানায় নিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত আব্দুল খালেক এর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একাধিক মাদকের মামলা আছে।এছাড়াও ডন খালেককে সপ্তাহ খানেক আগে এলাকার মাদক নির্মূল কমিটি দেশীয় অস্ত্র, ইয়াবা সহ আটক করেন। তার কাছ থেকে লিখিত মোসলেকা নেন, তিনি আর কখনো এসব কাজ করবেন না। তিনি ভালো হয়ে যাবেন। তারপরেও এমন ঘটনায় এলাকাবাসীর মনে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এই ডন খালেক এলাকার কয়েকজকে প্রকাশ্যে খুন করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এসব বিষয়ে এলাকাবাসী প্রশাসনের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 6
  
  সর্বশেষ
ওয়ারীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা কানিজ পূর্ণিমা দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সতর্কীকরণ নোটিশ
সাতক্ষীরায় উন্নত বর্জ্যব্যবস্থাপনা এবং কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
সাতক্ষীরা ঝাউডাঙ্গায় মাদক মামলার আসামি ডন খালেক আটক
সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমকে হত্যা মামলায় গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308