বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমকে হত্যা মামলায় গ্রেপ্তার
  Date : 16-07-2026

আদালত প্রতিবেদকঃ- জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর কাফরুল থানা এলাকায় মাহবুব হাসান মামুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে।গতকাল বুধবার  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম জিয়াউল আলমের উপস্থিতিতে এ আদেশ দেন।গত ৯ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল আলীম এ আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে এই মামলার ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে।সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। তদন্তের প্রয়োজনে পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে।সেই অনুযায়ী এদিন জিয়াউল আলমকে কারাগার থেকে আদালতে আনা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত  সেই আবেদন মঞ্জুর করেন।মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয়ের সামনে বিকাল সাড়ে মাহবুব হাসান । বিকেল সাড়ে চারটার দিকে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী রাজধানীর কাফরুল থানায়  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনকে আসামি করে এ  হত্যা মামলাটি করেন। 



সংবাদটি পড়া হয়েছে মোট : 2
  
  সর্বশেষ
সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমকে হত্যা মামলায় গ্রেপ্তার
পান চাষে অর্থনৈতিক উন্নয়নের এগিয়ে এলেন মন্ত্রী দিপঙ্কর জানা
সব ধরনের সরকারি সুবিধা এক কার্ডে আনার ঘোষণা প্রধানমন্ত্রীর
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চাঁদপুরে সড়ক অবরোধ ও স্মারকলিপি প্রদান

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308