বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
সাতক্ষীরা সরকারি জমির নারিকেল গাছ কাটার অভিযোগ, এলাকায় ক্ষোভ
  Date : 16-07-2026

মো. রফিকুল ইসলাম,সাতক্ষীরা:-  সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের খানপুর পশ্চিমপাড়ায় সরকারি জমিতে থাকা একটি নারিকেল গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১৪ জুলাই) খানপুর পশ্চিমপাড়ার ইটের সোলিং রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খানপুর পশ্চিমপাড়ার বাসিন্দা আবু বকরের ছেলে আঃ সবুর সরকারি জমিতে থাকা একটি নারিকেল গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি এলাকাবাসী আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, অভিযোগটি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত। প্রশাসনের তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটিত হবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1
  
  সর্বশেষ
সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমকে হত্যা মামলায় গ্রেপ্তার
পান চাষে অর্থনৈতিক উন্নয়নের এগিয়ে এলেন মন্ত্রী দিপঙ্কর জানা
সব ধরনের সরকারি সুবিধা এক কার্ডে আনার ঘোষণা প্রধানমন্ত্রীর
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চাঁদপুরে সড়ক অবরোধ ও স্মারকলিপি প্রদান

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308