বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন: ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চাইল সরকার
  Date : 02-07-2026

মােঃ জানে আলম সাকী , ঢাকা:-  নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘১ লাখ স্বাস্থ্যকর্মী’ নিয়োগ প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় বর্তমানে কর্মরত জনবল এবং অনুমোদিত শূন্য পদের হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে।

​গত মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-৩ (মনিটরিং ও সমন্বয়) শাখা থেকে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়।

​নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ‘১ লাখ স্বাস্থ্যকর্মী’ নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করতে এই তথ্য অত্যন্ত জরুরি। আগামী ৯ জুলাই ২০২৬-এর মধ্যে সকল দপ্তর ও সংস্থাকে তাদের অনুমোদিত পদের সংখ্যা, কর্মরত জনবল এবং শূন্য পদের সর্বশেষ হালনাগাদ তথ্য নির্ধারিত ছক অনুযায়ী প্রস্তুত করতে হবে। এই তথ্যের হার্ড কপি স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-৩ শাখায় এবং সফট কপি নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

​এই নির্দেশনাটি কঠোরভাবে অনুসরণ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, ঔষধ প্রশাসন অধিদপ্তর, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সকল দপ্তর ও সংস্থাকে বলা হয়েছে।

​স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট অধিদপ্তর ও সংস্থাগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মন্ত্রণালয়ের সামগ্রিক জনবল কাঠামো এবং শূন্য পদের একটি পূর্ণাঙ্গ চিত্র তৈরি করা হবে। পরবর্তীতে এটি নির্বাচন-সংক্রান্ত এবং সরকারি নিয়োগ প্রক্রিয়ার প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রমে ব্যবহার করা হবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 3
  
  সর্বশেষ
গ্যাসের চুলার মত বিকল্প চুলা তৈরি করে আলোচনায় কুড়িগ্রামের রিয়াজুল
ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষা বাঁধে ধস, কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন: ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চাইল সরকার
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি নূর মোহাম্মদ

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308