শনিবার, জুন ২৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কিশোরগঞ্জে বৈঠা ও লাঠি হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
  Date : 27-06-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  ​আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে এবং অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

​শুক্রবার (২৬ জুন) সকাল ৮টার দিকে জেলা শহরের রথখলা এলাকা থেকে জেলা কমিটির ব্যানারে মিছিলটি বের হয়। পরে বিভিন্ন সড়ক ঘুরে বত্রিশ এলাকায় গিয়ে এটি শেষ হয়।

​মিছিলে অংশগ্রহণকারীরা সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রাসেল আহমেদ তুহিনের পক্ষের সমর্থক বলে জানা গেছে এবং তার নামেও স্লোগান দিতে দেখা যায় তাদের। মিছিলে অংশ নেওয়া অনেকের হাতেই বৈঠা ও লাঠি ছিল। এতে জেলা ছাত্রলীগের সম্পাদক পরিষদের সদস্য তানিম ইসলাম ও রতন মিয়াসহ অনেক নেতাকর্মী অংশ নেন।

​এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, "ফেসবুকের মাধ্যমে মিছিলের বিষয়টি জেনেছি। বিষয়টি অনুসন্ধান করে দেখা হচ্ছে। মিছিলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"



সংবাদটি পড়া হয়েছে মোট : 2
  
  সর্বশেষ
কুড়িগ্রাম সীমান্তে কাঁদছে মানবতা, ১৩ দিন ধরে ৩ যুবকের শুন্যরেখায় মানবেতর জীবন-যাপন
ব্যাংক থেকে ১২ লাখ টাকা তোলার পর মা-ছেলে নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য
কিশোরগঞ্জে বৈঠা ও লাঠি হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308