বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
শাহজালাল মাজারের আর্থিক হিসাবে স্বচ্ছতার উদ্যোগে তাড়াহুড়ো হয়েছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
  Date : 25-06-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা। 

হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক হিসাব-নিকাশে স্বচ্ছতা আনার ক্ষেত্রে কিছুটা তাড়াহুড়ো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তবে মাজারের হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের বিষয়ে জনগণের প্রত্যাশার সঙ্গে সরকারও একমত বলে তিনি উল্লেখ করেন।

​বুধবার রাতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিকেলে সিলেটে এসে ওসমানী বিমানবন্দরেও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একই বিষয়ের অবতারণা করেন।

​মন্ত্রী বলেন, "এ বিষয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তবে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমাদের সরকার ও সিলেটের সব সংসদ সদস্য এ ব্যাপারে একমত। মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।" অতীতে কোনো ভুলত্রুটি বা অনিয়ম হয়ে থাকলেও ভবিষ্যতে তা আর হবে না বলে তিনি আশ্বস্ত করেন।

​মাজারের দানবাক্স খোলা এবং সেখানে গচ্ছিত অর্থ প্রকাশ্যে গণনার পদক্ষেপ নেওয়ার কারণে সিলেটের সদ্য সাবেক (প্রত্যাহার হওয়া) জেলা প্রশাসক সারোয়ার আলমের প্রশংসা করেন মন্ত্রী। তিনি বলেন, "উনি (সারোয়ার আলম) আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা সেদিকেই জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব। এ ধরনের স্বচ্ছতার পদক্ষেপে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব এবং সবাইকে নিয়ে মাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করব। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।"

​উল্লেখ্য, সারোয়ার আলমের নেতৃত্বে সিলেট জেলা প্রশাসন গত বৃহস্পতিবার শাহজালাল (রহ.) মাজারে নতুন কয়েকটি দানবাক্স স্থাপন করে। একই সঙ্গে মাজারে থাকা দানের ঐতিহাসিক তিনটি ডেক ‘সিলগালা’ করা হয়। সে সময় ‘নিরাপত্তার জন্য’ সেখানে আনসারও মোতায়েন করা হয়, যা নিয়ে পরবর্তীতে মাজার ভক্তরা ক্ষোভ প্রকাশ করেন। এর পরদিন শুক্রবার সিলেটের আরেক মাজার হযরত শাহপরান (রহ.)-এর মাজার পরিদর্শন করে সেটির আয়-ব্যয়ে স্বচ্ছতা, পরিকল্পিত উন্নয়ন ও মাদকের আসর বন্ধে বিভিন্ন নির্দেশনা দেন ডিসি সারোয়ার। মাজারের দানবাক্স নিয়ে এই আলোচনার মধ্যেই গত রবিবার তাকে সিলেট থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি (বা বদলি) করা হয়।

​ডিসি সারোয়ারের বদলি প্রসঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, "বদলির বিষয়টা রুটিন ওয়ার্ক। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিষয়। এটি এই ঘটনার (মাজার ইস্যু) সঙ্গে সংযুক্ত নয়। এটা আগে কিংবা পরেও হতে পারত।"

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর:

মাজার ইস্যুর পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়েও কথা বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ আসতে পারে। মন্ত্রী জানান, "আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। তখন চলমান বিভিন্ন বিষয়ে দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে পাবেন।"



সংবাদটি পড়া হয়েছে মোট : 3
  
  সর্বশেষ
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার
শাহজালাল মাজারের আর্থিক হিসাবে স্বচ্ছতার উদ্যোগে তাড়াহুড়ো হয়েছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
অভিনেতা আলভী স্ত্রী ‘আত্মহত্যা" প্রারোচনায় মামলায় রিমান্ডে
জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলার মমতাজ গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308