| |
| জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলার মমতাজ গ্রেপ্তার |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| আদালত প্রতিবেদকঃ- জুলাই আন্দোলনে মিরপুরের মোক্তার হোসেন নামে এক ব্যক্তির হত্যাচেষ্টা মামলার আবারো গ্রেপ্তার দেখানোর হয়েছে সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে।গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কমকর্তা এসআই আজিজুল হকের আবেদন পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখান। মামলার অভিযোগ থেকে জানাযায়, চব্বিশের আন্দোলনে ৪ অগাস্ট দুপুরে মিরপুরের সুইমিংপুল ও ফায়ার সার্ভিস রোড এলাকায় গুলিবিদ্ধ হন মোক্তার হোসেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরে সুস্থ হয়ে হত্যাচেষ্টার অভিযোগে এ মামলাটি করেন মোক্তার হোসেন। ২০২৫ সালে ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে মমতাজকে গ্রেপ্তার করে পুলিশ। পরে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়। তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন।লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে মনোনয়নে পেয়ে সংসদ সদস্য হন।মমতাজকে আদালতে উপস্থিত করা হলে,সে সময় কৌতুহলের বশে আদালতে আগত অনেকে জানতে চান ‘উনি কে । পরিচয় দেওয়া হয় `উনি মমতাজ।`তখন কেউ কেউ গেয়ে ওঠেন মমতাজের তুমুল জনপ্রিয় গানের কলি `বুকটা ফাইট্টা যাই’। কেউ কেউ গেয়ে ওঠেন ‘বুকটা ফাইট্টা যায়’ গানটি।
|
| |
|
|
|
| |
|
|
Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308
|
|
| |
|