বুধবার, জুন ২৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
স্থানীয় সরকার নির্বাচন যেভাবে হবে, জানালেন উপদেষ্টা ডা. জাহেদ
  Date : 24-06-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-   আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সে বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

​মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদফতরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

​স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারের এই পরিকল্পনার কথা জানান উপদেষ্টা। ডা. জাহেদ উর রহমান বলেন, “স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন... এই কথাটি নিয়ে একটু ভুল বোঝাবুঝি বা মিসইন্টারপ্রিটেশন (ভুল ব্যাখ্যা) হয়েছে।”

​তিনি বিষয়টি স্পষ্ট করে বলেন, “একটা কথা একটু মনে রাখবো আমরা সবাই, এই যে ‘এক বছর’ বলা হচ্ছে, এটা মূলত নির্বাচন শুরু হওয়ার পর থেকে এক বছর। কারণ আপনারা জানেন আমাদের স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে এবং এর মধ্যে বিশেষ করে ইউনিয়নের সংখ্যাটা বিরাট। এই বিপুলসংখ্যক নির্বাচন করতে শুরু হওয়ার পর থেকে অন্তত এক বছর সময় লাগবে।”

​উপদেষ্টা আরও যোগ করেন, “তাহলে উনি (মন্ত্রী) বলছেন সেপ্টেম্বর-অক্টোবর অর্থাৎ বর্ষা যখন শেষ হবে, তার মানে এটা ২০২৬ সালের সেপ্টেম্বর-অক্টোবরে যদি শুরু হয়, তবে ২০২৭ সালের সেপ্টেম্বর-অক্টোবর বা ২০২৭ সালের মধ্যে এই সামগ্রিক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করবে সরকার।”



সংবাদটি পড়া হয়েছে মোট : 31
  
  সর্বশেষ
জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলার মমতাজ গ্রেপ্তার
সড়ক বিভাগের সিন্ডিকেটের কারণে কুড়িগ্রামে বাইপাস সড়কের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা
বিএসএফের দ্বারা পুশইনে ব্যর্থ শূন্যরেখায় থাকা ২ যুব‌ক নি‌খোঁজ, কোথায় আছে জানে না বিজিবি
বিপদসীমায় তিস্তার পানি, কুড়িগ্রামের সব নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308