মােঃ জানে আলম সাকী ঢাকা:- বাংলাদেশ সুপ্রিম কোর্টে কর্মরত জামায়াতে ইসলামী সমর্থিত ১৭ জন আইন কর্মকর্তা একসঙ্গে পদত্যাগ করেছেন। তাদের মধ্যে ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন।
গত ২২ জুন (সোমবার) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তারা একযোগে এই পদত্যাগপত্র জমা দেন। মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই আইন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছিল।
পদত্যাগকারী কর্মকর্তাদের তালিকা নিচে দেওয়া হলো:
পদত্যাগকারী ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল:
১. ইউসুফ আলী
২. শফিকুর রহমান
৩. আবদুল করিম
৪. ফরিদ উদ্দিন খান
৫. গোলাম রহমান ভূঁইয়া
৬. আসাদ উদ্দিন
৭. তারিকুল ইসলাম
পদত্যাগকারী ১০ সহকারী অ্যাটর্নি জেনারেল:
১. ইমরুল কায়েজ রানা
২. হুমায়ুন কবির তানিম
৩. আবদুল কাইয়ুম ভূঁইয়া
৪. আব্দুল্লাহিল মারুফ ফাহিম
৫. জোয়াদুর রহমান
৬. শামসিল আরেফিন
৭. মাহবুবা আক্তার রলি
৮. নূর নবী উজ্জ্বল
৯. আল রেজা আমির
১০. রেজাউল ইসলাম