| |
| বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় বৈঠক: এক সমঝোতা ও দুই দলিল বিনিময় |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| মােঃ জানে আলম সাকী, ঢাকা:- সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এগিয়ে নিতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। এছাড়া সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে দুটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করেছে উভয় পক্ষ।সোমবার (২২ জুন) মালয়েশিয়ার পুত্রাজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে এক একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকের পর তাদের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষর ও দ্বিপক্ষীয় দলিল বিনিময় সম্পন্ন হয়।বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং মালয়েশিয়ার পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী উতামা হাজি মোহামাদ বিন হাজি হাসান নিজ নিজ দেশের পক্ষে এই দলিলগুলো বিনিময় করেন।এর আগে, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। এই সফরের উদ্দেশ্যে রবিবার (২১ জুন) তিনি মালয়েশিয়া পৌঁছান।সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান মালয়েশিয়ার `পারদানা পুত্রায়` পৌঁছালে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তাঁর স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। সংবর্ধনা অনুষ্ঠানের পর প্রথমে দুই দেশের শীর্ষ নেতা একান্ত বৈঠকে মিলিত হন। পরবর্তীতে তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে উভয় দেশের প্রতিনিধি দলের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
|
| |
|
|
|