সোমবার, জুন ২২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের এমপির ছেলে সজীব যুবদল থেকে বহিষ্কার
  Date : 22-06-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-   চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে।

​শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার এই বহিষ্কারের কথা জানায় যুবদল। যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নানা অনিয়মে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে খাইরুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

​নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, "সাংগঠনিকভাবে কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে আমাদেরও অবগত করা হয়েছে।"

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আটক:

এর আগে দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় সজীবকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে বিকেল ৫টার দিকে তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এনে ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করা হয়।

​জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী সাংবাদিকদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ের দিকে নিয়ে যাওয়া হয়। ঢাকায় নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই সজীবকে বহিষ্কারের ঘোষণা দেয় যুবদল।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1
  
  সর্বশেষ
কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় ৯ দিন ধরে মানবেতর জীবন, অনিশ্চয়তায় পাঁচ যুবক
চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের এমপির ছেলে সজীব যুবদল থেকে বহিষ্কার
বিদেশে বসেই ভোটার নিবন্ধন: জেনে নিন কী কী নথি প্রয়োজন
সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308