| |
| বিদেশে বসেই ভোটার নিবন্ধন: জেনে নিন কী কী নথি প্রয়োজন |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
মােঃ জানে আলম সাকী, ঢাকা:- বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের প্রক্রিয়া সহজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই সুবিধা পেতে প্রবাসী আবেদনকারীদের নির্ধারিত কিছু প্রয়োজনীয় কাগজপত্র ও নথি জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া ও প্রাথমিক ধাপ
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রবাসী আবেদনকারীকে প্রথমেই অনলাইনে আবেদনপত্র (ফরম-২(ক)) পূরণ করতে হবে। আবেদনকারী যে দেশে অবস্থান করছেন, সেখান থেকেই অনলাইনে ফরম পূরণ, তথ্য যাচাই এবং বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
সাধারণ প্রয়োজনীয় কাগজপত্র
অনলাইন আবেদনের সঙ্গে নির্দিষ্ট নিবন্ধন কেন্দ্রে বা দূতাবাসের নির্ধারিত ডেস্কে নিম্নলিখিত কাগজপত্রগুলো জমা দিতে হবে:
- পাসপোর্ট: মেয়াদযুক্ত বা মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্ট।
- প্রত্যয়নপত্র: এনআইডিধারী তিনজন বাংলাদেশি নাগরিকের প্রত্যয়নপত্র।
- জন্ম নিবন্ধন: অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
- ছবি: পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
চট্টগ্রাম অঞ্চলের জন্য অতিরিক্ত নির্দেশনা
চট্টগ্রাম অঞ্চলের বিশেষ ৫৬টি উপজেলা ও থানার নাগরিকদের জন্য অতিরিক্ত কিছু তথ্য ও কাগজপত্র জমা দেওয়ার বিশেষ বিধান রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে:
|
| |
|
|
|