বুধবার, জুন ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
জলজ প্রাণী রক্ষায় মাঠে পুলিশ, নদীতে কারেন্ট শকে মাছ শিকারের সরঞ্জাম জব্দ
  Date : 10-06-2026
মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি:-   কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার কচাকাটা থানার সীমান্তবর্তী নদীগুলোতে অবৈধভাবে কারেন্ট শক ব্যবহার করে মাছ শিকারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ শক মেশিন, ব্যাটারি ও মাছ ধরার জাল জব্দ করা হয়েছে।
 
মঙ্গলবার (৯ জুন) রাত ১১টা থেকে বুধবার ভোর ৩টা পর্যন্ত কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার থানাধীন দুধকুমার নদ এবং কচাকাটা থানার সীমান্ত সংলগ্ন গঙ্গাধর, সংকোশ ও ব্রহ্মপুত্র নদে এ অভিযান পরিচালনা করা হয়।
 
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু অসাধু জেলে রাতের আঁধারে নৌকা, ব্যাটারি চালিত ইলেকট্রিক শক মেশিন ও জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছিল। এ পদ্ধতিতে শুধু মাছই নয়, নদীর বিভিন্ন প্রজাতির উপকারী জলজ প্রাণীও মারা যাচ্ছে। ফলে নদীর জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।
 
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ মুনতাসির মামুন মুন-এর নেতৃত্বে কচাকাটা থানা পুলিশের একটি দল গভীর রাতে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা নদীতে লাফিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত একাধিক কারেন্ট শক মেশিন, ব্যাটারি ও জাল জব্দ করা হয়।
 
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসির মামুন মুন বলেন, “জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধভাবে কারেন্ট শক দিয়ে মাছ শিকারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একসময় এসব নদীতে মাছের প্রাচুর্য ছিল। কিন্তু এ ধরনের ধ্বংসাত্মক পদ্ধতিতে মাছ ও জলজ প্রাণী নিধনের কারণে এখন স্বাভাবিক পদ্ধতিতে মাছের উৎপাদন কমে গেছে। এখনই সচেতনতা সৃষ্টি করা না গেলে ভবিষ্যতে এসব নদীতে অনেক প্রজাতির জলজ প্রাণী বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।”
 
তিনি আরও বলেন, পরিবেশ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সংবাদটি পড়া হয়েছে মোট : 3
  
  সর্বশেষ
জলজ প্রাণী রক্ষায় মাঠে পুলিশ, নদীতে কারেন্ট শকে মাছ শিকারের সরঞ্জাম জব্দ
ব্যাভিচারের অভিযোগের মামলা থেকে খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তাম্মি
কুড়িগ্রামের শতবর্ষী বৃদ্ধ হাফিজ উদ্দিনের ঘরে পৌঁছালো প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা
ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের আর্থিক সহায়তা

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308