শনিবার, জুন ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
জুলাই শহীদের ভাতার টাকায় বাবার দ্বিতীয় বিয়ে: প্রথম স্ত্রীর ক্ষোভ ও আত্মহত্যার চেষ্টা
  Date : 06-06-2026

খোকন মাহমুদ, ময়মনসিংহ : জুলাই গণঅভ্যুত্থানে শহীদের পরিবারকে দেওয়া সরকারি অনুদানের টাকা পেয়ে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে নিহত শাহরিয়ার বিন মতিনের বাবা মোহাম্মদ আবদুল মতিনের বিরুদ্ধে। এই ঘটনার জেরে তীব্র ক্ষোভ ও গভীর মানসিক যন্ত্রণায় ভুগে নিজের একমাত্র কন্যা সন্তানকে সাথে নিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন শহীদ শাহরিয়ারের মা মমতাজ বেগম। গত মঙ্গলবার তিনি এই আত্মহননের চেষ্টা চালান

​২২ বছরের সংসার ও একমাত্র ছেলের শাহাদাত
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৪ সালের ৭ নভেম্বর মোহাম্মদ আবদুল মতিন ও মমতাজ বেগমের বিয়ে হয়। দীর্ঘ প্রায় ২২ বছরের দাম্পত্য জীবনে তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম হয়
​গত ২০২৪ সালের জুলাই মাসে স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে তাদের একমাত্র ছেলে শেখ শাহরিয়ার বিন মতিন সক্রিয়ভাবে অংশ নেন। ১৮ জুলাই বিকেলে ঢাকার মিরপুর-১০ নম্বর গোলচত্বরের কাছে আন্দোলন চলাকালে শাহরিয়ার গুলিবিদ্ধ হন। ঘাতকের বুলেট তার ডান চোখের পাশ দিয়ে ঢুকে মাথা ভেদ করে বের হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় ২০ জুলাই শাহরিয়ার শাহাদাত বরণ করেন।
​টাকা পেয়েই ভোলবদল ও জালিয়াতির অভিযোগ
একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটি যখন চরম শোকের সাগরে ভাসছিল, তখনই সরকারি অনুদানের অর্থকে কেন্দ্র করে পরিবারটিতে নেমে আসে নতুন বিপর্যয়। মমতাজ বেগমের অভিযোগ, তার স্বামী আবদুল মতিন ছেলের মৃত্যুকে পুঁজি করে শুরু থেকেই বিভিন্ন ধরনের প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের পাঁয়তারা করছিলেন।
​মমতাজ বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার স্বামী জুলাই অভ্যুত্থানে শহীদ একমাত্র ছেলে শাহরিয়ারের মৃত্যুকে পুঁজি করে শুরু থেকেই নানা ধরনের ধান্ধাবাজি ও প্রতারণা শুরু করেন। আমি বারবার নিষেধ করার পরেও তিনি আমার কোনো কথাই শুনতে চাননি। দুই বউয়ের ভরণপোষণের কোনো সামর্থ্য তার নেই, কারণ আমি তার সঙ্গে ২২টি বছর কাটিয়েছি এবং উনার আর্থিক অবস্থা সম্পর্কে ভালো করেই জানি। মূলত ছেলের মৃত্যুর ভাতার টাকা পেয়েই তিনি দ্বিতীয় বিয়ে করার নানা পাঁয়তারা শুরু করেন।
​লাখ লাখ টাকার কাবিনে দ্বিতীয় বিয়ে
মমতাজ বেগম আরও একটি বিস্ফোরক অভিযোগ এনে জানান, আবদুল মতিন টাকার গরমে অন্ধ হয়ে এমনকি জুলাই আন্দোলনের অন্য এক শহীদ পরিবারের মাকেও বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তীতে গত ২৯ মে (শুক্রবার) প্রথম স্ত্রীর কোনো অনুমতি না নিয়ে, ছেলের অনুদানের টাকা থেকে ৭ লাখ টাকা কাবিন এবং ৫ লাখ টাকার গহনা দিয়ে তিনি ধুমধাম করে দ্বিতীয় বিয়ে সম্পন্ন করেন। বিয়ের পর একটি মাইক্রোবাসে করে নতুন বউকে বাড়িতে নিয়ে আসেন তিনি
​শোকের মাঝে আত্মহত্যার সিদ্ধান্ত:
একমাত্র সন্তানকে হারানোর তীব্র শোকের মাঝে স্বামীর এমন দায়িত্বজ্ঞানহীন, নির্মম ও অপমানজনক আচরণ সহ্য করতে না পেরে গত মঙ্গলবার মমতাজ বেগম তার একমাত্র মেয়ে শেখ মুমতাহিনা বিনতে মতিন ওরফে স্মাইলকে নিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। পরবর্তীতে স্বজন এবং জুলাই শহীদ পরিবারের অন্যান্য সদস্যরা খবর পেয়ে ছুটে আসেন এবং তাকে সান্ত্বনা দেন। তারা অভিযুক্ত আবদুল মতিনের দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দিলে মমতাজ বেগম আত্মহননের সিদ্ধান্ত থেকে সরে আসেন।
​এই ঘটনার পর থেকে স্থানীয় এলাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড় বইছে। সচেতন নাগরিক সমাজ ও শহীদ পরিবারের সদস্যরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1
  
  সর্বশেষ
বাজেট অধিবেশন রবিবার: সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিলেন বিভিন্ন দলের ২০০ নেতা-কর্মী
জুলাই শহীদের ভাতার টাকায় বাবার দ্বিতীয় বিয়ে: প্রথম স্ত্রীর ক্ষোভ ও আত্মহত্যার চেষ্টা
বিক্রমপুরের শিকড় থেকে বিশ্বজয়ী বিজ্ঞানী: মালখানগরের পৈতৃক ভিটায় শ্রী বোস

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308