খোকন মাহমুদ মানবাধিকার খবর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি জঙ্গল থেকে গাছে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে কাউসার আলম (৪৪) নামে এক ব্যক্তির মস্তকবিহীন মরদেহ। মরদেহের পাশেই পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা।
নিহত ব্যক্তি দিনাজপুরের বিরামপুর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা সকালে জঙ্গলের ভেতরে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে।
পুলিশ জানিয়েছে, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। রহস্য উদঘাটনে একাধিক টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড সত্যিই উদ্বেগজনক। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।