শুক্রবার, মে ২২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
গবাদিপশু কে রাষ্ট্রীয় পশু হিসেবে মর্যাদা দেবার দাবি তুললেন জমিয়ত নেতা মাওলানা আরশাদ মাদানী
  Date : 22-05-2026

মনোয়ার ইমাম : আজ সন্ধ্যায় ভারতের উত্তর প্রদেশের দারুল উলুম দেওবন্দ মাদরাসার প্রিন্সিপাল ও সারা ভারত জমিয়েত ওলামা হিন্দ এর সভাপতি মাওলানা আরশাদ মাদানী বলেছেন যে সারা ভারতে যখন গো হত্যা বন্ধ করা হচ্ছে তখন ভারতের জাতীয় পশু হিসেবে গবাদী কে মর্যাদা দিক ভারত সরকার। সরকার একদিকে যখন মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ ও অন্যান্য জনজাতির মানুষের জন্য খাদ্য হিসেবে গরু কুরবানী বা হত্যা করা বন্ধ করে দিয়েছে। তখন ভারত থেকে কি ভাবে জবাই করা গবাদী পশু গোস বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এবং ভারতের উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্র সহ অন্যান্য রাজ্য থেকে প্রতিদিন কয়েক লাখ টোন গবাদী পশু র গোস বিদেশে রপ্তানি হচ্ছে। এবং বর্তমান সময়ে গবাদি পশু গোস বিদেশে রপ্তানি করে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে।এই দ্বিচারিতা চলতে পারে না।আজ সারা ভারত জমিয়েত ওলামা হিন্দ এর বিভিন্ন রাজ্যে থেকে হাজার মাওলানা ও মুফতি সহ হিন্দু সম্প্রদায়ের পন্ডিত ও ধর্মগুরু এবং শিখ সম্প্রদায়ের ধর্মাবলম্বীদের পন্ডিতের সাথে নিয়ে বক্তব্য রাখছিলেন। আরশাদ মাদানী বলেছেন যে কোন ভাবেই যেন ভারত থেকে গবাদী পশু গোস বিদেশে না যায়। এবং সারা ভারতে গবাদী পশু হত্যা বন্ধ করতে হবে। এবং জাতীয় পশু হিসেবে গরু কে মর্যাদা দিয়ে ঘোষণা করতে হবে ভারত সরকারকে। সেই সঙ্গে উত্তর প্রদেশের সনাতন ধর্মাবলম্বীদের মহাগুরু গো মাতা কে কেটে কেটে বিক্রি করার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া আহ্বান জানান। তিনি বলেন যে গো মাতা কে হত্যা করা রাষ্ট্রীয় আইন করা উচিত। এবং সারা ভারতে কোথাও যেন গো মাতা কে কেটে কেটে বিদেশে রপ্তানি করা না হয়।



সংবাদটি পড়া হয়েছে মোট : 26
  
  সর্বশেষ
গবাদিপশু কে রাষ্ট্রীয় পশু হিসেবে মর্যাদা দেবার দাবি তুললেন জমিয়ত নেতা মাওলানা আরশাদ মাদানী
সাংবাদিকদের রাজনৈতিক ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে পুলিশ
তিস্তাপারের প্রকল্পে ধস, আতঙ্কে নদী তীরবর্তী মানুষ
চিতলমারীতে গাঁজাসহ আটক, মুচলেকায় মুক্তি

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308