সোমবার, জুন ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ, ১০ দিন পর মাটিচাপা অবস্থায় উদ্ধার মা-মেয়ের লাশ!
  Date : 16-05-2026

খোকন মাহমুদ : ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের কালিতলা এলাকায় হৃদয়বিদারক এক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজের ১০ দিন পর পুকুরপাড়ে মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে এক নারী ও তার ৪ বছরের শিশুকন্যার অর্ধগলিত মরদেহ। স্থানীয়দের দাবি, কুকুর মাটি খুঁড়তে দেখে সন্দেহ হলে পরে বেরিয়ে আসে এই লোমহর্ষক ঘটনা।

নিহতরা হলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর কর্ণসোনা গ্রামের জাহানা আক্তার ও তার মেয়ে সামিয়া আক্তার। পরিবার জানায়, গত ৪ মে তারা এক আত্মীয়ের দোয়া অনুষ্ঠানে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন। পরে ৬ মে গোয়ালন্দ ঘাট থানায় জিডিও করা হয়।

স্থানীয় এক গৃহিণী ছাগল চরাতে গিয়ে প্রথমে দুর্গন্ধ পান। পরে কয়েকটি কুকুরকে মাটি খুঁড়তে দেখে কাছে গেলে মানুষের পা দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত নারীর স্বামী দাবি করেছেন, ইটভাটায় কাজ করার সময় এক যুবকের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক নিয়ে আগে সালিশও হয়েছিল। তার অভিযোগ, ক্ষোভের জের ধরে ওই যুবক কৌশলে স্ত্রী ও শিশুকন্যাকে ডেকে নিয়ে হত্যা করে মাটিচাপা দেয়। তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে গ্রেপ্তার বা অভিযুক্তের নাম প্রকাশ করেনি।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি জানিয়েছেন, ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং হত্যার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এমন নৃশংস ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন স্থানীয়রা।



সংবাদটি পড়া হয়েছে মোট : 46
  
  সর্বশেষ
চিতলমারীতে মহাসড়কের পাশে বাঁশের হাট, দুর্ঘটনার আশঙ্কা
বন্দর-কাস্টমস-মহাসড়ক এই তিন ‘বটলনেক’ না ভাঙলে বাংলাদেশ কখনোই ফাস্ট ইকোনমি হবে না
সীমান্তে ৯ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, রুখে দিলো কুড়িগ্রাম বিজিবি
কুড়িগ্রাম সীমান্তে দিনভর পুশইন-পুশব্যাক নাটকীয়তার পর রাতে শিশুকে ফেরত নিল বিজিবি

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308