খোকন মাহমুদ, মানবাধিকার খবর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি:- আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে বাজারে জাল টাকা ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা রুখে দিয়েছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। নগরীর শম্ভুগঞ্জ এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ হাজার টাকার জাল নোটসহ একটি চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের হয়ে জাল নোটের ব্যবসা করে আসছে। কোরবানির হাটে সাধারণ মানুষকে প্রতারিত করার বড় ধরনের পরিকল্পনা ছিল তাদের।
জেলা পুলিশের এই সময়োপযোগী ও সাহসী পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে। অপরাধ নির্মূলে জেলা পুলিশের এই নিরলস তৎপরতা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।