শুক্রবার, মে ৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
চুনারুঘাট পৌরশহরে রাস্তা দখল করে গড়ে ওঠা ৫০টি স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ
  Date : 08-05-2026
এম এস জিলানী আখনজী,চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:-    হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরে  অবৈধভাবে রাস্তা দখল করে গড়ে ওঠা ৫০টি স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। 
 জানা গেছে, বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত চুনারুঘাট পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর নেতৃত্বে এ পরিচালিত অভিযানে চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামসহ একদল থানা পুলিশের উপস্থিতিতে পৌর বাজারের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণ করা হয়েছে। 
   এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, যান চলাচল ও জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করা অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
 


সংবাদটি পড়া হয়েছে মোট : 20
  
  সর্বশেষ
ময়মনসিংহে জাল নোটসহ চক্রের ২ নারী সদস্য গ্রেফতার
কুড়িগ্রামের রৌমারীতে বিচ্ছেদের সিদ্ধান্তে অঝোরে কান্নার ভিডিও ভাইরাল প্রেমিক-প্রেমিকার
চুনারুঘাট পৌরশহরে রাস্তা দখল করে গড়ে ওঠা ৫০টি স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ
চাঁদাবাজিতে সক্রিয় ১৪৮ অস্ত্রধারী, গুলশান-বাড্ডা-রামপুরায় সবচেয়ে বেশি সক্রিয়: DMP

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308