সোমবার, জুন ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কালীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
  Date : 06-09-2025

কালীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিন সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান আলী এবং কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের মোট ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা কৃষকদের সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং নতুন প্রযুক্তি ও উচ্চফলনশীল বীজ ব্যবহার করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।



সংবাদটি পড়া হয়েছে মোট : 254
  
  সর্বশেষ
চিতলমারীতে মহাসড়কের পাশে বাঁশের হাট, দুর্ঘটনার আশঙ্কা
বন্দর-কাস্টমস-মহাসড়ক এই তিন ‘বটলনেক’ না ভাঙলে বাংলাদেশ কখনোই ফাস্ট ইকোনমি হবে না
সীমান্তে ৯ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, রুখে দিলো কুড়িগ্রাম বিজিবি
কুড়িগ্রাম সীমান্তে দিনভর পুশইন-পুশব্যাক নাটকীয়তার পর রাতে শিশুকে ফেরত নিল বিজিবি

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308