সোমবার, জুন ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কুমিল্লা শিক্ষাবোর্ডে এস এস সি`তে পাসের হার ৬৩ দশমিক ৬০, জিপিএ ৫ পেয়েছে ৯৯০২
  Date : 10-07-2025

মওদুদ আবদুল্লাহ শুভ্র ( ব্যুরো চীফ- কুমিল্লা):

কুমিল্লা শিক্ষাবোর্ডের এবারের এসএসসি পরীক্ষার ফলে এবার ধস নেমেছে। গতবারের চেয়ে পাসের হার কমেছে ১৫ দশমিক ৬৩। জিপিএ ৫ কমেছে ২১৯৮ টি। তবে পাসের হার ও জিপিএ ৫ এগিয়ে মেয়েরা। শতভাগ পাস করেছে ২২ টি শিক্ষা প্রতিষ্ঠান। একজনও পাস করেনি অর্থাৎ পাসের হার শূন্য এমন প্রতিষ্ঠান একটি। ওই স্কুল কুমিল্লার নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চবিদ্যালয়। ওই বিদ্যালয়ের ৩২ জনের সবাই ফেল করেছে।

আজ বৃহস্পতিবার বেলা দুইটায় বোর্ডের চেয়ারম্যান মো. শামছুল ইসলাম ফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সচিব অধ্যাপক খোন্দকার ছাদেকুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন, উপপরীক্ষা নিয়ন্ত্রক ( মাধ্যমিক) মো কবির উদ্দিন আহমেদ, উপপরীক্ষা নিয়ন্ত্রক কাজী আপন তিবরানী, হিসাব ও নিরীক্ষা শাখার উপপরিচালক মো শাহজাহান ও উপসচিব মাসুম মিল্লাত।

এ বছর পরীক্ষা দেয় ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন। পাস করেছে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। পাসের হার ৬৩ দশমিক ৬০। মেয়েদের পাসের হার ৬৪ দশমিক ২৬, ছেলেদের পাসের হার ৬২ দশমিক ৬৯। মেয়েরা জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৪৯৫ জন। ছেলেরা ৪ হাজার ৪০৭ জন।

বিজ্ঞানে পাসের হার ৮৮ দশমিক শূন্য ১। মানবিকে ৪৬ দশমিক ৭৭ ও ব্যবসায় শিক্ষা শাখায় ৫৩ দশমিক ৯২ জন।

গতবার পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩। জিপিএ ৫ ছিল ১২ হাজার ১০০ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেযারম্যান বলেন,বেশীর ভাগ শিক্ষার্থী গণিতে খারাপ করার কারণে ফল বিপর্যয়।



সংবাদটি পড়া হয়েছে মোট : 338
  
  সর্বশেষ
চিতলমারীতে মহাসড়কের পাশে বাঁশের হাট, দুর্ঘটনার আশঙ্কা
বন্দর-কাস্টমস-মহাসড়ক এই তিন ‘বটলনেক’ না ভাঙলে বাংলাদেশ কখনোই ফাস্ট ইকোনমি হবে না
সীমান্তে ৯ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, রুখে দিলো কুড়িগ্রাম বিজিবি
কুড়িগ্রাম সীমান্তে দিনভর পুশইন-পুশব্যাক নাটকীয়তার পর রাতে শিশুকে ফেরত নিল বিজিবি

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308