বুধবার, জুন ২৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালাল আটক
  Date : 06-05-2025

মােঃজানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আশীষ কুমার দাশ নামে এক দালালকে আটক করেছে পুলিশ। এর আগে হাসপাতালে দালালির কাজে বিভিন্ন ওয়ার্ড থেকে আশীষকে একাধিকবার আটক করা হয়েছিল জানিয়েছে পুলিশ।

সোমবার (৬ মে) সকালে হাসপাতালের বহির্বিভাগ থেকে তাকে আটক করা হয়। তার স্ত্রী হাসপাতালে স্টাফ নার্স হিসেবে কর্মরত বলে জানা গেছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে চমেক হাসপাতালে ডিউটির সময় আশীষ কুমার দাশকে দেখে সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি করা হলে তার কাছে হাসপাতালে দালালির বিভিন্ন কাগজপত্র পাওয়া যায়।

এরআগে কয়েকবার অভিযানের সময় বিভিন্ন ওয়ার্ড থেকে আশীষকে আটক করা হয়েছিল। আদালত থেকে জামিন পেয়ে পুনরায় এ কাজে জড়িত হয়ে পড়েন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 557
  
  সর্বশেষ
কুড়িগ্রামে বাড়ছে সব নদনদীর পানি, নতুন নতুন এলাকা প্লাবিত
চিত্রনায়ক সালমান শাহের দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল
দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন
অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308