সোমবার, ফেব্রুয়ারী ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজারের মহেশখালীতে ১টি জি -থ্রি রাইফেল ও তিনটি দেশীয় তৈরি আগ্নেয়অস্ত্র উদ্ধার, গ্রেফতার :১
  Date : 02-12-2024
মােঃ জানে আলম সাকী,ব্যুরো চীফ, চট্টগ্রাম: কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে একটি জি-থ্রি রাইফেল, তিনটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র এবং ৯টি গুলিসহ এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।  রোববার ভোরে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড়ডেইল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মোহাম্মদ সাজেদ (২৮)। তিনি বড় মহেশখালী ইউনিয়নের বড়ডেইল এলাকার আব্দুস শুক্কুরের ছেলে। পুলিশের দাবি, সাজেদ পেশাদার অস্ত্র ব্যবসায়ী।
পুলিশ কর্মকর্তারা বিভিন্ন গণমাধ্যমকে জানান, জি-থ্রি রাইফেলটি বিক্রির জন্য গতকাল শনিবার সন্ধ্যায় এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা অগ্রিম নেন সাজিদ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁকে ধরতে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় গতকাল গভীর রাতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। ভোরে সাজিদের স্বীকারোক্তি অনুযায়ী তাঁর বাড়ি থেকে একটি জি-থ্রি রাইফেল, একটি একনলা বন্দুক, একটি দুনলা বন্দুক, একটি এলজি এবং ৯টি গুলি উদ্ধার হয়।
জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ সাংবাদিকদের  বলেন, এ ঘটনায় আজ সকালে সাজিদের বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।


  
     সারাদেশ
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা জজ কোর্টে কর্মচারীদের কলম বিরতি ও বিক্ষোভ
চিতলমারীতে সরকারি কর্মচারীদের নবম পে স্কেলের গেজেট প্রকাশ না করায় কর্মসূচী
সন্ত্রাসী বাহিনীর বিভিন্ন ষরজন্ত্ করে ধরনের উস্কানিমূলক ষড়যন্ত্র আল্টিমেটাম দিয়ে খুন ও গুম করে পুনরায় চাঁদাবাজি ব্যস্ত চাদাবাজরা,দ্রুত আইনি ব্যবস্থার মাধ্যমে সকল ধরনের ষরজন্ত্র মুলক অপরাধ প্রতিকারে পুলিশ সহ যৌথ বাহিনীর হস্তক্ষেপতা কামনা
নক্ষত্রের বিদায়: সাতক্ষীরায় প্রফেসর দিলারা বেগমের নাগরিক শোকসভা
পেশাজীবি ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র মোবাইল নাম্বার whatsapp আই ডি হ্যাকিং সহ সংজুক্তি ফেসবুক একাউন্ট নিয়ন্ত্রনের চেস্টায় প্রতিরোধে, আইনি নিরাপত্তা কল্পে থানায় অভিযোগ
চট্টগ্রামের লোহাগাড়ায় নারী ও শিশুসহ ৪৫ রোহিঙ্গা আটক
  সর্বশেষ
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা জজ কোর্টে কর্মচারীদের কলম বিরতি ও বিক্ষোভ
চিতলমারীতে সরকারি কর্মচারীদের নবম পে স্কেলের গেজেট প্রকাশ না করায় কর্মসূচী
ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত
সন্ত্রাসী বাহিনীর বিভিন্ন ষরজন্ত্ করে ধরনের উস্কানিমূলক ষড়যন্ত্র আল্টিমেটাম দিয়ে খুন ও গুম করে পুনরায় চাঁদাবাজি ব্যস্ত চাদাবাজরা,দ্রুত আইনি ব্যবস্থার মাধ্যমে সকল ধরনের ষরজন্ত্র মুলক অপরাধ প্রতিকারে পুলিশ সহ যৌথ বাহিনীর হস্তক্ষেপতা কামনা

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308