বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে গোলাগুলির বিকট শব্দ
  Date : 13-11-2024
মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারে ফের গোলাগুলির শব্দ শোনা গেছে। 
 

সোমবার (১১ নভেম্বর) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার পূর্ব পাশে মিয়ানমার থেকে ভেসে আসা গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে এপারের মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন।

বিষয়টি একাধিক সংবাদ মাধ্যমকে  নিশ্চিত করেন, সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন। তিনি মোবাইল ফোনে জানান, মিয়ানমার থেকে ফের গোলাগুলি-বিস্ফোরণে শব্দ ভেসে আসছে। সেই শব্দে এপারে কয়েকবার কেঁপে উঠেছে। অনেক বাসিন্দারা আতঙ্কে রাত পার করেছেন।  

সাবারাং নয়াপাড়ার বাসিন্দারা সাংবাদিকদের  বলেন, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ভারি অস্ত্রের শব্দ ভেসে আসে। এতে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়িতে কম্পন অনুভূত হয়। এখানকার মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে। 

সাইফুল ইসলাম নামে আরেক বাসিন্দা গণমাধ্যমকে বলেন, এইরকম শব্দ এর আগে শুনেনি। মনে হচ্ছিল গোলাগুলি-বিস্ফোরণের শব্দে ঘরবাড়ি ভেঙে পড়বে।এই বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কল রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1212
  
  সর্বশেষ
নিখোঁজের ৮ বছর পর সামাজিকযোগাযোগ মাধ্যমের সহায়তায় পঞ্চগড়ে পাওয়া গেল কক্সবাজারের জসিমকে
চট্টগ্রামে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ আটক ৩
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৯ আসামি গ্রেফতার
সন্ত্রাসবিরোধী মামলায় চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মিতা রিমান্ডে

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308