রবিবার, নভেম্বর ২২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
প্রথম দিনে রাঙ্গামাটির সাজেক ভ্রমণে পাঁচ শতাধিক পর্যটক
  Date : 13-11-2024
মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : দেড় মাস পর দেশের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র রাঙামাটির সাজেক আবারো মুখরিত হয়ে উঠেছে পর্যটকদের পদচারণায়। মঙ্গলবার (৫ নবেম্বর) সকালে পাঁচ শতাধিক পর্যটক নিয়ে খাগড়াছড়ি সদর থেকে ছেড়েছে প্রায় ৫০টি জিপ গাড়ি।  

দীর্ঘদিন পর সাজেকে পর্যটক আগমনে খুশি ব্যবসায়ীরা। প্রথম দিন পর্যটকের সংখ্যা কিছুটা কম হলেও ধীরে ধীরে পর্যটকরা সাজেকমুখী হবে বলে আশা প্রকাশ করছেন তারা। সাজেকে ১১৬টি হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। এছাড়া ১৪টির বেশি রেস্তোরাঁ রয়েছে।

সাজেক হিলভিউ রিসোর্টের সত্ত্বাধিকারী ইন্দ্রজিৎ চাকমা বিভিন্ন গণমাধ্যমকে  বলেন, প্রথমদিন বুকিং কম। তারপরও ভালো লাগছে পর্যটকদের জন্য সাজেকের দুয়ার খুলে গেল। তাদেরকে বরণে আমরা শতভাগ প্রস্তুত। আশা করছি, ধীরে ধীরে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাবে। বিশেষ করে ছুটির দিনগুলোতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে সাজেক।

 সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাই থোয়াই অং চৌধুরী জয় সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন পর পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারায় ব্যবসায়ীরা খুশি। প্রথম দিন ৪৫০-৬০০ পর্যটক এসেছে। আশানুরূপ না হলেও প্রথম দিন হিসেবে এই সংখ্যা সন্তোষজনক। 

তিনি আরও বলেন, হয়তো প্রথমদিকে পর্যটক সংখ্যা কম হলেও ধীরে ধীরে এই সংখ্যা বৃদ্ধি পাবে। পর্যটকরা এলে ব্যবসায়ীরা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে তিনি আশা করেন। আর নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও তিনি জানান।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1140
  
  সর্বশেষ
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ: দানবাক্সের ইতিহাস ও মসজিদের ইতিবৃত্ত
মব করে আটক পরে আদালত ভবনের ককটেল বিস্ফোরণের মামলায় আইনজীবী সোহাগসহ তিনজনকে কারাগারে
৩০ বছর ধরে নারী শিক্ষায় আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কক্সবাজারে পুলিশের অভিযানে ২০ জন গ্রেপ্তার, মাদক সেবনের অভিযোগে ১৮ জন

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308