বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
কক্সবাজারের টেকনাফে নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  Date : 07-11-2024
মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ মোহনা থেকে ১৫টি ডিঙি নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে ২০ জেলেকে তারা ধরে নিয়ে যায়। তবে তাৎক্ষণিক ওই জেলেদের নাম-পরিচয় পাওয়া যায়নি।  

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বিষয়টি একাধিক সংবাদ মাধ্যমকে  নিশ্চিত করে জানান, টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ মোহনা থেকে ১৫টি ডিঙ্গি নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা। ধরে নিয়ে যাওয়া জেলেদের পরিচয় পাওয়া যায়নি। জেলেদের ফেরত আনার চেষ্টা চলছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ১৫টি ডিঙি নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা- এমন সংবাদ পেয়েছি। আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। 

এর আগে সর্বশেষ গত ৯ অক্টোবর সেন্ট মার্টিন দ্বীপ ও মিয়ানমারের মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ থেকে ৬ ট্রলারসহ ৫৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। তার মধ্যে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে একজনের মৃত্যু হয় এবং দুইজন আহত হন।  পরে ১০ অক্টোবর একজনের মরদেহসহ দুই দফায় জেলেদের ফিরিয়ে দিয়েছিল মিয়ানমার নৌবাহিনী।



সংবাদটি পড়া হয়েছে মোট : 973
  
  সর্বশেষ
নিখোঁজের ৮ বছর পর সামাজিকযোগাযোগ মাধ্যমের সহায়তায় পঞ্চগড়ে পাওয়া গেল কক্সবাজারের জসিমকে
চট্টগ্রামে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ আটক ৩
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৯ আসামি গ্রেফতার
সন্ত্রাসবিরোধী মামলায় চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মিতা রিমান্ডে

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308