রবিবার, মে ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   ইসলাম
দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ জানাল
  Date : 10-10-2019

শেখ ফাতিমা বিনতে মোবারক আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২০১৯-এ অংশগ্রহণের জন্য বিশ্বের ১২০ দেশকে আমন্ত্রণ জানিয়ে দুবাই। ৪র্থ বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় শুধু নারীরাই অংশগ্রহণ করতে পারবে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক কুরআন অ্যাওয়ার্ড ইনস্টিটিউট বিশ্বের ১২০ দেশের নারীদের পবিত্র কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। আগামী ২ নভেম্বর দুবাইতে এ প্রতিযোগিতা শুরু হবে।

সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা ইবরাহিম মুহাম্মাদ বুমিলহা বলেন, ‘শেখ ফাতিমা বিনতে মোবারক আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চতুর্থ আয়োজন অনুষ্ঠিত হবে। গত তিন আসরে যথাক্রমে ৭২, ৭৬ ও ৭৫ দেশের প্রতিযোগিতার অংশগ্রহণ করেছেন।

তিনি বলেন, ‘এ প্রতিযোগিতায় তাজবিদে দক্ষ ও ২৫ বছরের কম বয়সী নারীরা অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিযোগিতার সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত নারী প্রতিযোগিদের জন্য শিক্ষামূলক বিশেষ কোর্সও অনুষ্ঠিত হবে বলে জানান ইবরাহিম মুহাম্মাদ বুমিলহা।

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা কর্তৃপক্ষ এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শীর্ষ ৩ প্রতিযোগিকে ২৫০০০০, ২০০০০০, ১৫০০০০ দিরহাম পুরস্কার প্রদান করবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1725
  
  সর্বশেষ
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা এবং যশোর জেলার আমের বাজার।
অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ, ১০ দিন পর মাটিচাপা অবস্থায় উদ্ধার মা-মেয়ের লাশ!
একজন মানুষকে মিথ্যা অপবাদে শুধু জেলেই পাঠানো হয়নি, ধ্বংস করে দেওয়া হয়েছে তার পুরো জীবন
মাত্র ৫ বছরের ব্যবধানে স্বর্ণের দোকানের সাধারণ বিক্রয়কর্মী থেকে হয়ে গেলেন একাধিক জুয়েলারি শপের মালিক। অভিযোগ উঠেছে, মালিকের ৭ হাজার ৫৫০ ভরি স্বর্ণালঙ্কার আত্মসাৎ করে গড়ে তুলেছেন নিজের ব্যবসা, কিনেছেন ফ্ল্যাট-গাড়ি, এমনকি করেছেন শেয়ারবাজারেও বিনিয়োগ!

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308