শনিবার, আগস্ট ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাশিফল
আপনার রাশিফল জুলাই ২০১৬
  Date : 01-07-2016

 

 কেমন যেতে পারে আপনার এ মাসটি। ভাগ্যদেবী আপনার জন্য কি শুভ সংবাদগ বয়ে নিয়ে আসছে এ মাসটিতে। ব্যাবসা, চাকুরী,  পড়ালেখা, বিয়ে, সংসার জীবন, প্রেম-ভালবাসা কেমন যাবে, তাহলে ঝটপট মিলিয়ে নিন। - শ্রী সুলাল, হুগলী, পশ্চিমবঙ্গ, ভারত

 

মেষ রাশি (২১ মার্চ থেকে ১৯ এপ্রিল)

কর্মক্ষেত্রে সহকর্মী ও ব্যবসা-বাণিজ্যে অংশীদারদের সঙ্গে কলহ-বিবাদের মীমাংসা হওয়ায় আটকে থাকা কাজ সচল, ব্যবসা-বাণিজ্যে লাভবান, বহুল প্রচার ও প্রসারের সঙ্গে নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে সিজনাল রোগব্যাধির সঙ্গে সঙ্গে উদ্ভট ঝামেলা তথা অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বিদেশ গমনেচ্ছুদের স্বপ্ন পূরণ হতে পারে।

বৃষ রাশি (২০ এপ্রিল থেকে ২০ মে)

নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের প্রচেষ্টা, সম্পত্তি ক্রয়, বাড়ি নির্মাণ ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। শরীর-স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় দু-একবার শল্যচিকিৎসার প্রয়োজন পড়তে পারে। বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ তথা হারানো কর্ম পুনরুদ্ধারের জন্য বছরটি রেকর্ড হয়ে থাকতে পারে।

মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন)

ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি পাওয়ায় বছরটি ঋণ মুক্তির জন্য রেকর্ড হয়ে থাকতে পারে। অপ্রীতিকর ঘটনা, মামলা-মোকদ্দমা, শত্রু ও বিরোধীপক্ষের আচমকা আক্রমণে নাজেহাল হয়ে পড়তে  পারে। ঘুষ, উেকাচ গ্রহণ ও নেশাজাতীয় দ্রব্য সেবন থেকে বিরত থাকুন। শরীর-স্বাস্থ্যের ব্যাপারে নিত্যনতুন ব্যাধিপীড়া তথা পচনশীল রোগে কষ্ট পাওয়ার প্রাবল্যতা প্রবল।

কর্কট রাশি (২১ জুন থেকে ২২ জুলাই)

সন্তানদের আচরণে মনোকষ্ট তীব্রতর হতে পারে। ভ্রাতা-ভগ্নিদের সঙ্গে দীর্ঘদিনের কলহ-বিবাদের মীমাংসা হয়ে পড়ায় তাদের সহযোগিতায় সম্পত্তি লাভের পথ প্রশস্ত হতে পারে। পিতামাতার শরীর-স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে পড়লেও জীবনাবসানের কোনোরূপ সম্ভাবনা নেই। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হতে পারে।

সিংহ রাশি (২৩ জুলাই থেকে ২২ অগাস্ট)

দাম্পত্য কলহ মামলা-মোকদ্দমা পর্যন্ত গড়াতে পারে। বন্ধুবান্ধব ও আত্মীয়-পরিজন সংকটকালে দূরে সরে যাওয়ায় সত্যিকারের বন্ধু চিনতে সক্ষম হবেন। প্রেমীযুগলের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট নতুন মুখের আগমন ঘটতে পারে।

কন্যা রাশি (২৩ অগাস্ট থেকে ২২ সেপ্টেম্বর)

স্বাস্থ্য খারাপ, অপরদিকে দুর্ঘটনাজনিত অঙ্গ-প্রত্যঙ্গহানির শঙ্কা রয়েছে। ভ্রাতা-ভগ্নিদের সঙ্গে দীর্ঘদিনের কলহ-বিবাদের মীমাংসা হওয়ায় পরিবারে কিছুটা স্বস্তি ফিরে আসতে পারে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করলেও পুরনো ব্যবসায় লোকসান গুনতে হতে পারে। বেকারদের কর্মপ্রাপ্তি তথা কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর)

বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার তথা বিদেশ গমনেচ্ছুদের জন্য বছরটি রেকর্ড হয়ে থাকতে পারে। প্রেমীযুগল অর্থমান  হতে পারেন। শরীর-স্বাস্থ্যের ব্যাপারে একাধিকবার হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। শত্রু ও বিরোধী পক্ষ সোচ্চার হয়ে আপনার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা-মোকদ্দমা দিয়েও ক্ষান্ত হবে না, আপনার জানমালের ক্ষতিসাধনের চেষ্টা চালাবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বর)

বেকার যুবক-যুবতীরা কর্মের নেশায় হন্যে হয়ে ছুটে বেড়াবে, এমনটি কর্মপ্রাপ্তির আশায় করা বিনিয়োগের টাকা গায়েব হয়ে যেতে পারে। শরীর-স্বাস্থ্য বিশেষ ভালো না থাকলেও শয্যাশায়ী তথা হাসপাতালে কাটানোর সম্ভাবনা নেই। বন্ধুবান্ধব আত্মীয়-পরিজন ও সহকর্মীরা সাহায্যের হাত বাড়িয়ে ধরায় সংকট কাটিয়ে ওঠা সহজ হতে পারে।

ধনুরাশি (২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর)

ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি পাওয়ায় বছরটি ঋণ মুক্তির জন্য রেকর্ড হয়ে থাকতে পারে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। ঘুষ, উেকাচ গ্রহণ ও নেশাজাতীয় দ্রব্য সেবন থেকে বিরত থাকুন।

মকররাশি (২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি)

বেকার যুবক-যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ, নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন তথা বিদেশ গমনেচ্ছুকদের স্বপ্ন পূরণ হতে পারে। পিতামাতার শরীর-স্বাস্থ্যের দরুন দীর্ঘদিন হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে।

কুম্ভরাশি (২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি)

শত্রু ও বিরোধীপক্ষ সর্বদাই লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। প্রেম-রোমান্স-বিনোদন ভ্রমণ বিবাহের ব্যাপারে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনা। বিদেশ ভ্রমণের যোগ পরিলক্ষিত হয়। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। শরীর-স্বাস্থ্যের ব্যাপারে উচ্চনিম্ন রক্তচাপ ও প্যারালাইসিস রোগে কষ্টভোগ করতে হতে পারে।

মীনরাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ)

বিদেশ গমনেচ্ছুদের স্বপ্ন স্বপ্নতেই সীমাবদ্ধ থাকবে, অর্থের অভাবে আলোর মুখ দর্শন করবে না। একদিকে আয়-উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। সংকটকালে বন্ধুবান্ধব, আত্মীয়-পরিজন ও জীবনসাথী পর্যন্ত দূরে সরে যাওয়ায় সত্যিকারের বন্ধু চিনতে সক্ষম হবেন। প্রেমীযুগলের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করতে পারে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1412
  
  সর্বশেষ
সাতক্ষীরাআশাশুনিরনদীভাঙনপ্রবণএলাকায়টেকসইবেড়িবাঁধনির্মাণেরদাবিতেপাউবোকর্মকর্তারসঙ্গেএমপিরবিউলবাশার`রমতবিনিময়
মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা ও শহীদদের নির্ভুল তালিকা প্রণয়নের উদ্যোগ সরকারের
বিপ্লব কুমার ও গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনের পর্ব সম্পন্ন

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308