রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজারে ২৭ মামলার আসামিসহ ২ ডাকাত গ্রেপ্তার: হাইস গাড়ি, মোটরসাইকেল ও লুটের টাকা উদ্ধার
  Date : 20-09-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  কক্সবাজার জেলার রামুতে সংঘটিত একটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার জেরে অভিযান চালিয়ে ২৭টি ডাকাতি মামলার পলাতক আসামিসহ দুই দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি হাইস গাড়ি, ২টি মোটরসাইকেল, ৭টি মাস্ক এবং লুণ্ঠিত টাকার অংশ উদ্ধার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ২:৫২ থেকে ৩:০৫ ঘটিকার মধ্যে রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চাইল্যা তলী বারিয়া পাড়া এলাকায় এক সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলটি দরজা ভেঙে বাদীর বসতবাড়িতে প্রবেশ করে এবং ১৮ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ১৫,০০,০০০ (পনেরো লক্ষ) টাকা লুট করে নিয়ে যায়।

​ঘটনার পরপরই কক্সবাজার জেলা পুলিশ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং স্থানীয় তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার করা হয়—

১. শাহজাহান আলম প্রকাশ বাদল (৪২)—যার বিরুদ্ধে ২৭টি ডাকাতি মামলা রয়েছে।

২. মো: সজীব (২৩)

​গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি নম্বরবিহীন সিলভার রঙের হাইস গাড়ি (ইঞ্জিন ও চেসিস নম্বর অস্পষ্ট), ৭টি মাস্ক, ২টি মোটরসাইকেল এবং বাদলের হেফাজত থেকে লুণ্ঠিত নগদ ৩৫,০০০ টাকা জব্দ করা হয়।

​পুলিশ আরও জানায়, ডাকাত চক্রটি চকরিয়া থানার চিহ্নিত `তৌহিদ বাদল গ্রুপ`-এর সদস্য। তারা বিশেষ কৌশলে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় তাদের হাইস গাড়ির রঙ ও নম্বর পরিবর্তন করে এবং মাঝে মাঝে মোটরসাইকেল ব্যবহার করে রাস্তায় ও বাসা-বাড়িতে ডাকাতি ও ছিনতাই করে আসছিল।

​চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 17
  
  সর্বশেষ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা
চকরিয়ায় পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার
কক্সবাজারে ২৭ মামলার আসামিসহ ২ ডাকাত গ্রেপ্তার: হাইস গাড়ি, মোটরসাইকেল ও লুটের টাকা উদ্ধার
কক্সবাজারে অপরাধীদের তটস্থ রাখা ওসি শেখ মােঃ আলীর প্রশংসায় ভাসছেন স্থানীয়রা

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308