কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মােঃ আলী অপরাধ দমনে তার জিরো টলারেন্স নীতি ও বলিষ্ঠ ভূমিকার জন্য স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই কক্সবাজার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের দৌরাত্ম্য কমাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের মতে, ওসি শেখ মােঃ আলীর নেতৃত্বে পুলিশের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কাজের প্রতি সাধারণ মানুষের সমর্থনে জোয়ার উঠেছে। সম্প্রতি এক ফেসবুক পোস্টে কক্সবাজারের বাসিন্দারা জানান, যেকোনো ভালো কাজের পেছনে দল-মত নির্বিশেষে সাধারণ জনগণ সবসময় পুলিশের পাশে থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষায় এবং কক্সবাজারকে নিরাপদ রাখতে অসামান্য অবদানের জন্য ওসি শেখ মােঃ আলীকে ধন্যবাদ ও সাধুবাদ জানানোর পাশাপাশি তার এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।