| |
| চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন কারাগারে |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| আদালত প্রতিবেদকঃ- চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রবিবার মামলার তদন্ত কমকর্তা সিআইডির পরিদর্শক আরিফুর রহমান আসামি ডনকে কারাগারে রাখার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এই প্রথম ৩০ বছর পর সালমান শাহ হত্যা মামলায় একজনকে গ্রেফতার করা হলো। ডন এজাহার নামিয় ৪ নন্বার আসামি তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। গতকাল ভোর ৫টার দিকে ডন সৌদি আরব যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছে তখনই ইমিগ্রেশন কর্তৃপক্ষ ডনকে আটক করে। বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে তদন্ত কমকর্তা।আবেদনে বলা হয়েছে, ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে পুলিশ হেফাজতে এনে মামলার বিষয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে তাই তাকে কারাগারে আটক রাখার প্রায়জন।তিনি জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ডনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারনামীয় ১১ আসামিসহ অজ্ঞাতনামা অন্যান্য আসামিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।
|
| |
|
|
|