শনিবার, জুলাই ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত হওয়া ছাদেকুর রহমান পেলেন পদোন্নতি
  Date : 11-07-2026

মােঃ জানে আলম সাকী,ঢাকা:-  ​কোরবানির পশুর বর্জ্য অপসারণে অবহেলার অভিযোগে একসময় প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত হওয়া কর্মকর্তা ছাদেকুর রহমান পদোন্নতি পেয়েছেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের তদন্ত চলাকালীন সময়েই তিনি এই পদোন্নতি লাভ করেন।

​সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উপ-সচিব থেকে যুগ্ম সচিব পদে যে ১৭৯ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন, সেই তালিকায় ৬৭ নম্বরে রয়েছে ছাদেকুর রহমানের নাম।

​জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করেছেন, বর্জ্য অপসারণে অবহেলার বিষয়ে তদন্তে ছাদেকুর রহমানের সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে বর্তমানে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি (সংযুক্ত) হিসেবে আছেন।

ঘটনার পটভূমি:

গত ২৮ মে অনুষ্ঠিত হওয়া ঈদুল আজহার পরদিন রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ঠিকমতো অপসারণ করা হয়েছে কিনা তা দেখতে নিজেই গাড়ি নিয়ে বের হন প্রধানমন্ত্রী। পরিদর্শনকালে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা ময়লা আবর্জনা রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

​বর্জ্য অপসারণে এমন চরম অবহেলার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তাঁর নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

​পরবর্তীতে দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট কারণে যে দুই কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছিল, তাঁরা হলেন— ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। উল্লেখ্য, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের জন্য ঢাকার দুই সিটি করপোরেশনকে আগেই সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল।



সংবাদটি পড়া হয়েছে মোট : 5
  
  সর্বশেষ
বিয়ে বিচ্ছেদ করে বিপুল সম্পদের মালিক সায়মা ওয়াজেদ পুতুল
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, দলীয় নেতাদের নিয়ে আত্মসমর্পণের ইঙ্গিত
খুলনায় দেয়াল টপকে পালালো আসামি, ২ ঘণ্টার মাথায় পুনরায় গ্রেফতার
​ছাত্রদলের নতুন কমিটি গঠনের তোড়জোড়: শীর্ষ পদে আসতে পারেন রাজপথের পরীক্ষিত নেতারা

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308