বুধবার, জুলাই ১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি
  Date : 01-07-2026

একরামুল হক মুন্সী, উপজেলা প্রতিনিধি চিতলমারী(বাগেরহাট):   বাগেরহাটের চিতলমারীতে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, পুষ্টিনির্ভর কৃষি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বুধবার ১ জুলাই ২০২৬ পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষক-কৃষাণীরা অংশ নেন। তারা আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত চাষাবাদ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. মোহাদ্দেক হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) রমেশ চন্দ্র ঘোষ। অনুসঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডা ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফজলুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত আল-মারুফ।
বক্তারা বলেন, মাঠভিত্তিক প্রশিক্ষণ ও কৃষকদের মধ্যে জ্ঞান বিনিময়ের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা যাবে। কৃষকদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।



সংবাদটি পড়া হয়েছে মোট : 2
  
  সর্বশেষ
বাগেরহাট খানজাহান আলী বিমান বন্দর তিন দশকেও আলোর মুখ দেখেনি
আদালতের রায়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি: আসলাম চৌধুরী
আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি
বার বার ভাঙ্গনে আঁখি হারিয়েছে শেষ সম্বলও, বিস্তৃর্ণ খোলা আকাশ আজ তার ঘরের ছাদ

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308