বুধবার, জুলাই ১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
ভাগ্নের কারাদণ্ডের রায় শুনে মামার মৃত্যু
  Date : 01-07-2026
 আদালত প্রতিবেদকঃ   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলায়  মিঠুনের পাঁচ বছরের কারাদণ্ডের  রায় শুনে তার  মামা আইয়ুবের মামার মৃত । গতকাল মঙ্গলবার ঢাকার ১১ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম ৯ জনকে পাঁচ বছরের কারাদণ্ডসহ প্রত্যেকের পাঁচ হাজার টাকা জরিমানা করে,অনাদায়ে, আরও এক মাসের সাজা  দেন। রায় ঘোষণার  সময়  আদালতে উপস্থিত থাকা মিঠুনের মামা আইয়ুব অসুস্থ হয়ে পড়েন। পরে পাশ্ববর্তী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালের চিকিৎসক এস এম রাশেদুল হাসান বলেন, আমাদের এখানে (হাসপাতালে) আসার আগেই তিনি মারা গেছেন। ধারণা করছি, কার্ডিয়াক অ্যারেস্টে তিনি মারা গেছেন।সাজাপ্রাপ্ত অপর আট আসামিরা হলেন- মো. মুরাদ, ছাবির, মো. রাজা, মো. মাসুম হোসেন, মো. মিঠুন, মো. বিল্লাল, রাজা, মো. ওয়াহিদুল সনু ও মো. জুম্মন মিয়া।অন্য সকল  আসামি জামিনে যেয়ে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে  গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত । মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের ২৬ মে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে মাদক ক্রয়-বিক্রি হচ্ছে এমন সংবাদে অভিযান চালায় র‍্যাব-২। এসময় এক হাজার ৯৫০ পিস ইয়াবাসহ নয়জনকে হাতেনাতে আটক করা হয়।  ঘটনার দিন পুলিশ পরিদর্শক ইকরামুল হক চৌধুরী বাদী হয়ে মোহাম্মদ পুর থানা মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২২ জুলাই আদালতে অভিযোগ পত্র জমা দেয় মোহাম্মদপুর থানা পুলিশের উপপরিদর্শক সাজেদুল হক। 
২০১৯ সালের ২৭ মে অভিযোগ গঠন করে আদালত। বিচার চলাকালে ৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত এ দন্ড দেন। 


সংবাদটি পড়া হয়েছে মোট : 3
  
  সর্বশেষ
ঢাকা কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি জাকারিয়া ও সাধারণ সম্পাদক মিজান
ভাগ্নের কারাদণ্ডের রায় শুনে মামার মৃত্যু
পাগলা থানার নাম পরিবর্তন ও উপজেলা করার নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপি`র আনন্দ মিছিল
ইরানের আমন্ত্রণ সত্ত্বেও খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি: তুঙ্গে কূটনৈতিক বিতর্ক

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308