সোমবার, জুন ২৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কুমিল্লার ইতিহাসে নতুন অধ্যায়, প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার।
  Date : 29-06-2026

খোকন মাহমুদ মানবাধিকার খবর প্রতিনিধিঃ কুমিল্লা জেলার ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পেলেন রোজী আক্তার। রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বর্তমানে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্বে তিনি কুমিল্লা জেলার প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা, ভূমি ব্যবস্থাপনা, উন্নয়ন সমন্বয়, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেসি কার্যক্রম পরিচালনা করবেন।

এই নিয়োগ শুধু একটি প্রশাসনিক রদবদল নয়, কুমিল্লার জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। স্বাধীনতার পর থেকে এতদিন জেলার প্রশাসনের শীর্ষ পদে কোনো নারী দায়িত্ব পালন করেননি। ফলে রোজী আক্তারের নিয়োগকে নারী নেতৃত্বের অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি ২০২৫ সালের নভেম্বর থেকে কুমিল্লার ডিসি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে অনেকেই রোজী আক্তারকে অভিনন্দন জানিয়ে লিখছেন, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নারীদের নেতৃত্বে আসা দেশের প্রশাসনকে আরও সমৃদ্ধ করবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 2
  
  সর্বশেষ
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
ইয়াবাসহ গ্রেফতার: বাউফলে ছাত্রদল নেতা রুবেল ভূঁইয়া বহিষ্কার
চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
অসুস্থ মাকে দেখতে এসে গ্রেপ্তার যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা আক্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308