রবিবার, জুন ২৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
  Date : 28-06-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-   ​জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে তাকে ঠিক কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, তা এখনও নিশ্চিত করা হয়নি।​শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।​তিনি বলেন, ‘নূর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তার বিরুদ্ধে জামালপুরের বকশীগঞ্জে একাধিক মামলা থাকার তথ্য পেয়েছি। আর অন্য কোনও মামলা আছে কিনা, সেটি আমরা খতিয়ে দেখছি। বর্তমানে তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।’​উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়নে নূর মোহাম্মদ জামালপুর-১ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি পরাজিত হয়েছিলেন।​তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া দুর্নীতির অভিযোগে নূর মোহাম্মদ, তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 2
  
  সর্বশেষ
ইসলামী ব্যাংকে নিয়োগ বিতর্ক: গয়েশ্বরের অভিযোগের জবাব দিলেন পার্থ ও শাহজাহান
কক্সবাজার যাওয়ার পথে রেস্তোরাঁয় ফেলে যাওয়া পাকিস্তানি শিশু ফিরে পেল পরিবার
বগুড়ায় বেশি বরাদ্দ দেওয়ার অভিযোগ অস্বীকার প্রতিমন্ত্রী শাহে আলমের
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308