মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
জুলাই আন্দোলনের মামলায় ড. বরকতের জামিন
  Date : 16-06-2026

আদালত প্রতিবেদকঃ    জুলাই আন্দোলনের নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায়  জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে জামিন দিয়েছে আদালত।অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় কারামুক্তিতে কোনো ‘বাধা নেই’ বলে জানিয়েছেন তার এক আইনজীবী।গতকাল মঙ্গলবার শুনানি উভয় পক্ষের শুনানি শেষে  পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মন্জুর করেন ঢাকার    মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।তবে গত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন তার জামিনের আবেদন নাকচ করেন। গত ৭ জুন আপিল বিভাগ  পাসপোর্ট  জমা দেওয়ার শর্তে  দুর্নীতি দমন কমিশনের (দুদক)  একটি মামলায়  জামিন দেন ড. আবুল বারকাতকে। ওইদিনই গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক (ইন্সপেক্টর) আমজাদ হোসেন তালুকদার এ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ১৪ জুন রবিবার তার উপস্থিতিতে শুনানির জন্য  দিন ধার্য করেন আদালত।গত রবিবার তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। উল্লেখিত মামলার অভিযোগ থেকে জানাযায় , ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায়  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করে এ হত্যা মামলাটি  করেন।গত বছরের ১০ জুলাই রাতে ধানমন্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের মামলায় পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

 


সংবাদটি পড়া হয়েছে মোট : 3
  
  সর্বশেষ
চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১
জুলাই আন্দোলনের মামলায় ড. বরকতের জামিন
"কোন দেশে নেবেন নেন, কিন্তু এভাবে ফেলায় রাখিয়েন না। গরমে অসুস্থ হয়ে বাচ্চাগুলা মরে যাবে"
৫২ ঘণ্টা ধরে কুড়িগ্রামের সীমান্তরেখায় আটকে বেলাল-সুমি দম্পতি

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308