| |
| জুলাই আন্দোলনের হত্যা মামলায় ড.বারকাতের জামিন নাকচ |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| আদালত প্রতিবেদকঃ জুলাই আন্দোলনের সময় রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন,ড. আবুল বারকাতের পক্ষের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও রাষ্ট্র পক্ষে শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দেন। গত ৭ জুন আপিল বিভাগ পাসপোর্ট জমা দেওয়ার শর্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় জামিন দেন ড. আবুল বারকাতকে। ওইদিনই গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক (ইন্সপেক্টর) আমজাদ হোসেন তালুকদার এ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ১৪ জুন রবিবার তার উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।গত রবিবার তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। উল্লেখিত মামলার অভিযোগ থেকে জানাযায় , ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করে এ হত্যা মামলাটি করেন।গত বছরের ১০ জুলাই রাতে ধানমন্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের মামলায় পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।
|
| |
|
|
|